ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

করোনায় আরো ২৮ জনের মৃত্যু,নতুন শনাক্ত ১০১৪

ads

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরো ১ হাজার ১৪ জন রোগী আক্রান্ত হয়েছে। এছাড়া, দেশে এখন পর্যন্ত ৫ লাখ ১৩ হাজার ৫১০ জনের দেহে করোনার আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি ও বেসরকারি ১৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ২৫৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩২ লাখ ২৭ হাজার ৫৯৮টি।


নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় আক্রান্তেন হার ৭ দশমিক ৬৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৫ দশমিক ৯১ শতাংশ। নতুন যে ২৮ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী ৭ জন। আক্রান্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৩৮৯ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০৮ শতাংশ। এদিকে, দেশে মহামারি করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী আক্রান্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ads
ads
ads

Our Facebook Page